ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম
সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। দেশের বাজারগুলোও ইলিশে সয়লাব। তবুও চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ। অথচ বিক্রেতাদের দাবি, বাজারে ইলিশের সরবরাহ কম কিন্তু ক্রেতা বেশি। গত দুই দিনে মানভেদে কেজিপ্রতি ইলিশের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। অথচ আজ (শনিবার) রাজধানীর বাজারগুলোতে মানভেদে ইলিশের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে গেছে। শনিবার (৬ আগস্ট) ঢাকার বিএনপি বাজার, হাতিরপুল ও কাওরানবাজারে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, বিএনপি কাঁচাবাজারে ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ২০০ থেকে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখানকার ইলিশ বিক্রেতারা বাড়তি দাম প্রসঙ্গে বলেন, নদীতে পানি কম। মাছ নেই, ধরাও কম পড়ছে। আবার আমদানিও কম। এসব মিলিয়ে ইলিশের দাম বেড়েছে।
কাওরানবাজারেও ইলিশ মাছের বাড়তি দাম দেখা গেছে। এখানে এক কেজি ২০০ থেকে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া এক কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কাওরানবাজারের ইলিশ মাছ বিক্রেতারা বলেন, ইলিশের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি। ইলিশের আমদানি আছে। তবে আমদানির থেকে কাস্টমার (ক্রেতা) বেশি। এজন্য দামও একটু বাড়তি।
ভরা মৌসুমেও ইলিশের দাম বাড়ায় ক্ষুব্ধ নগরীর ক্রেতারা। মগবাজার-মধুবাগের ক্রেতা আবু রাসেল বলেন, আপনারা সাংবাদিকেরাই টিভিতে দেখান, ঝাঁকে ঝাঁকে সাগরে ইলিশ ধরা পড়ছে। কিন্তু বাজারে তার প্রভাব নেই। তাহলে এতো এতো ইলিশ ধরা পড়ে যাচ্ছে কোথায়? এই সময় দাম কমার কথা, অথচ মাঝারি মানের ইলিশ কেজিপ্রতি হাজার টাকায় কিনতে হচ্ছে।
এমএসএম / জামান
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু