সপ্তাহের খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪.৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে বিবিধ খাতে ১১.৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ১০.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৬.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৫ শতাংশ, খাদ্য খাতে ৫.৩ শতাংশ, ব্যাংক ও আর্থিক খাতে ৪.৫ শতাংশ, ট্যানারি খাতে ৪.৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪ শতাংশ, কাগজ ও জীবন বীমা খাতে ৩.৯ শতাংশ, আইটি খাতে ২.৬ শতাংশ, সিরামিক খাতে ২.৫ শতাংশ, সিমেন্ট ও টেলিকম খাতে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ও ভ্রমণ খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।
প্রীতি / জামান
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
পেট্রোবাংলার দেউলিয়া দশা, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ!
এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের
২৮ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা
পাঁচ কোম্পানির নামমাত্র লভ্যাংশ ঘোষণা
জনতা-বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি