ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে স্মার্টফোন না পাওয়ার অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ৪:৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্মার্টফোন না পেয়ে অভিমানে সাগর হোসেন (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সাগর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি নতুন পাড়ার কৃষক আব্দুল আলীমের ছেলে এবং হাবিবুল্লাহনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সাগরের পিতা আব্দুল আলীম জানান, ৭ দিন পূর্বে আমার কাছে সাগর স্মার্টফোনের আবদার করে। আমি দরিদ্র কৃষক, দামি মোবাইল কেনার সামর্থ্য নেই, তাই তাকে বলেছিলাম টাকা হাতে হলে কিনে দেব। শুক্রবার রাতে একসাথে খাবার খেয়ে সাগর তার রুমে গিয়ে শুয়ে পড়ে। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় নামাজের জন্য উঠে তার মা ফুলমালা খাতুন তাকে ডাকাডাকি করে। সাগরের কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে সাগর আড়ার সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছে।

এ বিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বলেন, সকাল ৬টায় সাগরের এক আত্মীয়র মাধ্যমে জানতে পারি দশম শ্রেণির ছাত্র সাগর গলায় দড়ি লাগিয়ে নিজ কক্ষে আত্মহত্যা করেছে। পরে তার বাড়ি গিয়ে দেখি সাগরের লাশ নামিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক পীযুষ কুমার জানান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তারা যে সিদ্ধান্ত দেবেন তার আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন