কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক ৭
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে ইয়াবসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটকৃতরা হলো- টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুড়ীবাড়ী গ্রামের সূর্য্য চন্দ্র দাসের ছেলে আনন্দ চন্দ্র দাস ওরফে সেলিম (৩৫), শরীয়তপুরের নড়িয়া থানার কেদারপুর গ্রামের সিরাজ আহম্মেদের ছেলে আশিকুজ্জামান আশিক (৩৭), জামালপুরের বকশীগঞ্জ থানার টেংরামারী গ্রামের মৃত সামসুল হকের ছেলে আব্দুল ওরফে আব্দুল্লাহ (৪৭), একই জেলার রাজিব (২৭), কোনাবাড়ীর আমবাগ এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪১), শরীয়তপুরের জাজিরা থানার মৃত খবির হাওলাদারের ছেলে ইসকেন্দার মিয়া (৩৪) এবং বরিশালের বাবুগঞ্জ থানার মাজেদ হোসেনের ছেলে রাসেল হোসেন (৩২)।
জিএমপির কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম খান জানান, আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied