ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে চুয়েটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৬-৮-২০২২ বিকাল ৫:২

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১-এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০ থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ ৯৩১টি আসনের বিপরীতে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৫৭৬ জন উপস্থিত ছিলেন এবং ১ হাজার ৯০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘ক’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৮০ (৭৯.৯৩) শতাংশ। অন্যদিকে ‘খ’ গ্রুপে ৭৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫২৩ জন উপস্থিত ছিলেন এবং ২১৪ জন অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘খ’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৭১ (৭০.৯৬) শতাংশ। প্রসঙ্গত, ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপের সকল পরীক্ষার্থী একই সাথে ‘ক’ গ্রুপের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। তবে ‘ক’ গ্রুপের সকল পরীক্ষার্থী ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেন না।

এদিকে, চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকাল সাড়ে ১০টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও লোকাল ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক  ড. মো. মইনুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়