ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

টাঙানো হয়েছে পোস্টার-ব্যানার, ধ্বংসের পথে ৪০০ বছর পুরনো বৃক্ষ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৮-২০২২ বিকাল ৬:১৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৪০০ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে  কড়ই নামে বিশাল ৯টি বৃক্ষ। উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন থেকে জেলা শহরের প্রবেশের একমাত্র রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বিলুপ্তি প্রায়  সারি সারি ৯টি কড়ই বৃক্ষ। গাছগুলো ৪০০ বছরের পুরনো বলে জানান স্থানীয়রা। 
 
গাছগুলোতে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ বিভিন্ন ধরনের অসংখ্য শুভেচ্ছা বিজ্ঞাপন। গাছ পরিবেশ ও মানুষের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না। পেরেক বা তারকাঁটা ঠুকে গাছকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছেন অনেকে।
 
উপজেলার সচেতন মহল বলেন, যথাসময়ে কর্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় গাছের ওপর মানুষের এই অত্যাচার থামছে না।ঐতিহ্য আর কালের সাক্ষী বহনকারী এই কড়ই গাছে পেরেক বা তারকাঁটা ঠুকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করায় গাছ গুলোর সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি ধংসের পথেও  চলে যাচ্ছে।  তাই দ্রুত এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়াসহ গাছপালায় বিজ্ঞাপনের প্রচার নিষিদ্ধ করা উচিত।
 
জেলার বৃক্ষপ্রেমী মাহবুব পলাশ এ প্রতিবেদকে বলেন, বৃক্ষের কষ্টটা আমরা কেউ উপলব্ধি করি না। প্রতিনিয়ত বৃক্ষ বৃদ্ধির প্রক্রিয়াকে আমরা বাধাগ্রস্থ করছি। বৃক্ষ যে অক্সিজেন দিয়ে মানবজাতিকে বাঁচিয়ে রাখে এবং বৃক্ষেরও যে প্রাণ আছে, তা মানুষ ভুলেই গেছে। অতি দ্রুত পরিবেশবিদ ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
 
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল বলেন, গাছে  অবৈধ এসব বিজ্ঞাপনী সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার লাগানো নিষেধ আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করছি এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া