ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ওমান একেএমবি আল হোবরা শাখার অভিষেক সম্পন্ন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২২ রাত ১১:২৪

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সালতানাত অফ ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন আল হোবরা শাখার অভিষেক গত ৪ আগস্ট (বৃহস্পতিবার) হোবরা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা হাফেজ আবছারের কোরান তেলাওয়াত ও নাতে রাসুল (দঃ) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএমবি হোবরা শাখার সহ-সভাপতি-মুহাম্মদ আবছার। প্রধান অতিথি ছিলেন একেএমবি কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা ইব্রাহিম, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তাহেরী, বিশেষ অতিথি ছিলেন  কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সিফাত আলমদার পাশা ও মুহাম্মদ জনি প্রমুখ।
বক্তাগন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন এবং করোনাকালীন থেকে সুনামগঞ্জ বর্ন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো ও সমাজে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আহবান জানান। বক্তারা  বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের মতাদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে জাতীয় জীবনে প্রতিষ্ঠা করা ও আল্লাহ প্রদত্ত ছিরাতুল মুস্তাকিম সরল শান্তির পথ অনুসরণ করার মধ্যে দিয়ে জীবন পরিচালনা করা। সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ (দঃ) এর আর্দশকে সমাজের সর্বত্রে প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে কোরাআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য নির্ভেজাল ঈমান আকিদা হেফাজতকারী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাধ্যমে মাঠে ময়দানে সুন্নী মুসলিমজাতিকে সংঘবদ্ধভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানান। পুনঃগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করিয়ে অভিষিক্ত করান একেএমবি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মার দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মু. ইব্রাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা হাফেজ আবছার।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা