শেখ কামালের জন্মদিনে যুবলীগ নেতা দেবুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু র উদ্যোগে শেখ কামাল স্মৃতি সংসদ ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডস্থ নিমতলার কাযার্লয়ে ডাঃ মুনতাসির উদ্দিন চৌধুরী ও ডাঃ তাসনীম মুনিয়াত এর পরিচালনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মাকসুদুল আলম জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী নুর রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক রিফাত আলম, ৩৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিস্যু মল্লিক, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহাঙ্গীর সৈয়দ, মোশারফ আলী শাপলু, সাজিবুল ইসলাম সজীব, ইশতিয়াক হোসেন, মনির, বাদশাহ, ফরিদ, সানি, জনি, মাকসুদুর রহমান, মিন্টু, সাদ্দাম, সাইমন,আল আমিন, মাহিন, আরিফ, শাকিল, নোমান, শামসু, রায়হান, স্বাধীন, রবিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবদুল হামিদ, সৌরেন বড়ুয়া রিও, সজীব কান্তি দাশ প্রমুখ।
এ সময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির একজন মানুষ। দেশের খেলাধুলা ও সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। পড়াশোনা, সংগীতচর্চা, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টায় স্বাধীনতার পর শেখ কামাল বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ এবং আধুনিক সংগীত সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও নাট্যাঙ্গনে শেখ কামাল ছিলেন সুপরিচিত ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি (শেখ কামাল) দেশের ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে আছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ