বাসে অতিরিক্ত ভাড়া আদায়, কারণ জানতে চাওয়ায় রবি শিক্ষার্থীদের প্রতি অসদারণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্তি ভাড়া আদায় এবং তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে বলে দুজন শিক্ষার্থী দাবি করেছেন। শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বগুড়া থেকে নগরবাড়ীগামী (ঢাকা মেট্রো-জ ১১-২৬৯২) A. ZAHIN নামক বাসে এ রকম ঘটনার শিকার হন ওই দুই শিক্ষার্থী।
ভুক্তভোগী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আম্মায় আছিফুন মিম বলেন, আমি এবং আমার সহপাঠী হাবিবুর পরীক্ষা শেষ করে বাসায় ফেরার জন্য বিকেল ৩টায় A.ZAHIN নামক বাসে উঠি। বাস ছাড়ার কিছুক্ষণ পর কনট্রাক্টর আমাদের কাছে ভাড়া চাইলে আমরা নির্ধারিত ভাড়া দিলে তিনি অতিরিক্ত টাকা দাবি করেন। আমরা এর কারণ জানতে চাইলে তিনি যথাযথ কোনো কারণ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি আমাদের সাথে উচ্চৈঃস্বরে কথা বলেন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়া সত্ত্বেও তিনি আমাদের সাথে সৌজন্যবোধ দেখাননি বরং অতিরিক্ত ভাড়া নেন। এমনকি কন্ট্রাক্টর নারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, নারীদের এমন উচ্চৈঃস্বরে কথা বলা মানায় না।
আরেক শিক্ষার্থী মো. হাবিবুর রহমান বলেন, দুপুরে ভার্সিটি যাওয়ার সময়ও নির্ধারিত ভাড়া দিয়েছিলাম কিন্তু বাড়ি ফেরার সময় A. ZAHIN বাসের কন্ট্রাক্টর অতিরিক্ত ভাড়া নিয়েছেন এবং খারাপ আচরণ করেছেন।
মোছা. জয়া খাতুন নামে কাশিনাথপুর-উল্লাপাড়াগামী এক যাত্রী বলেন, সকালেও ভাড়া নিয়মমাফিক ছিল কিন্তু এখন বাসের ভাড়া অতিরিক্তি নেয়া হয়েছে। আমার ৭০ টাকার ভাড়া ১০০ টাকা নিয়েছে।
ভাড়া বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের চেইনমাস্টার মো. আব্দুস সালাম মুঠোফোনে বলেন, এখন পর্যন্ত কোনো বাস ভাড়া বৃদ্ধির নির্দেশ দেয়া হয়নি। সকল পরিবহনের ভাড়া পূর্বের মতোই আছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত