ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে: মঈন আলি
বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে নিয়ে চলছে নানান আলোচনা। অনেকের মতে, এই ফরম্যাট আর বেশিদিন টিকতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে। এবার ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কার কথা জানালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলিও।
ইংল্যান্ডের তারকা খেলোয়াড়দের মধ্যে জস বাটলার, জো রুট, বেন স্টোকসরা গত কয়েকদিনে ব্যস্ত সূচির কথা জানিয়ে নিজেদের বিশ্রামহীনতার প্রসঙ্গে কথা বলেছেন। এদের মধ্যে স্টোকস তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেছেন। সেই খবর জানিয়েও বিশ্রামহীনতার কথা বলেছিলেন স্টোকস।
একই মত মঈন আলির। তার মতে, কিছুদিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। সংবাদমাধ্যমে মঈন বলেছেন, ‘তরুণ বয়সে আমি ইংল্যান্ডের হয়ে খেলার সময় কোনো বিশ্রাম মেনে নিতে পারতাম না। কিন্তু এখন এটি যুক্তিযুক্ত ব্যাপার নয়। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইলে কিছু টেস্ট বা ওয়ানডে ম্যাচ মিস করতেই হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মতে, কিছু একটা করতে হবে। আমি ভয় পাচ্ছি কয়েক বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। কারণ এটি লম্বা ও একঘেয়ে একটি ফরম্যাট। আপনার এখন টি-টোয়েন্টি আছে, দারুণ জমজমাট সব টেস্ট ম্যাচ আছে। সেখানে ওয়ানডে পড়ে আছে মাঝামাঝিতে। এই মুহূর্তে ওয়ানডেকে কোনো গুরুত্বই দেওয়া হয় না।’
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!