ঢাকা সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় নিরীহ ভ্যানচালককে মামলায় মিথ্যা আসামি দিয়ে হয়রানির অভিযোগ


আলফাডাঙ্গা প্রতিনিধি photo আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ১:৭
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক নিরীহ ভ্যানচালককে একটি হত্যাচেষ্টা মামলায় মিথ্যা আসামি বানিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মো. আরব আলী ভূঁইয়া নামে এক ব্যক্তির দায়ের করা ওই মামলায় সুমন মোল্যাকে আসামি করা হয়েছে। বর্তমানে সুমন কারাগারে বন্দি থাকায় চরম দুর্ভোগ নেমে এসেছে তার পরিবারে। সীমাহীন দুঃখ-কষ্টে দুই সন্তান নিয়ে মানবেতার জীবনযাপন করছেন সুমনের স্ত্রী শান্তা বেগম।
 
সরজমিন জানা যায়, মাগুরা জেলার আবালপুর গ্রামের কালাম মোল্লার ছেলে সুমন মোল্লা আলফাডাঙ্গা পৌরসভা সদর বাজার থানা রোডে স্বপন কাজীর বাড়িতে ভাড়া থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। তার ভাড়া ঘরের অপর পাশে দুই রুম নিয়ে ভাড়া থাকেন এক প্রবাসী নারী। তার স্বামী পার্শ্ববর্তী বোয়ালমারি উপজেলার সহস্রাইল গ্রামের সৌদি প্রবাসী অন্তর ইসলাম আমিন। গত ৩০ জুলাই রাতে প্রবাসী নারীর ভাড়া ঘরে প্রবেশ করেন মো. আরব আলী ভূইয়া। তিনি পেশায় আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত। নির্জন বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঘরে পুরুষের উপস্থিতি টের পেয়ে এলাকার লোকজন অনৈতিক কার্যকলাপের সন্দেহে ঘরটি ঘিরে ফেলে আরব আলী কে অবরুদ্ধ করেন।
 
এক পর্যায়ে আরব আলী দরজা খুলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে তড়িঘড়ি করে দ্রুত চলে যায়। পথিমধ্যে আলফাডাঙ্গা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওতপেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় এক দিন পর অর্থাৎ পহেলা আগস্ট আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করে আরব আলী। এতে তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। প্রধান আসামি করা হয় প্রবাসী স্ত্রীর পার্শ্ববর্তী প্রতিবেশী দরিদ্র ভ্যানচালক সুমন মোল্লাকে। আলফাডাঙ্গা থানা পুলিশ সুমনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়। এখন প্রতিবেশী ভ্যানচালক সুমন মোল্লার আসামি হওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি কারাবন্দি হওয়ায় তার সংসারে নেমে এসেছে মহাদুর্দিন। 
 
সুমনের স্ত্রী শান্তা বেগমের দাবি, তার স্বামী নির্দোষ। পূর্বশত্রুতার জের ধরে তাকে মামলার আসামি করা হয়েছে। তিনি বলেন,প্রবাসী স্ত্রী রিমা বেগমের সঙ্গে আরব আলী পরকিয়ায় রয়েছে। তিনি মাঝে মধ্যেই তার ঘরে আসতেন। এটা প্রতিবেশী হিসাবে আমার স্বামী সুমন ভালো চোখে দেখতেন না। এ কারনে আগে থেকেই তার ওপর ক্ষিপ্ত ছিলেন আরব আলী। ফলে রাতের আঁধারে হামলার ঘটনা ঘটলেও আরব আলী উদ্দেশ্যমূলকভাবে প্রতিহিংসাবশত আমার স্বামীকে আসামি বানিয়েছে। আরব আলী যখন রিমার ঘরে ধরা পড়ে তখন আমার স্বামী সবার সামনে বাড়িতেই উপস্থিত ছিলেন। তাহলে তিনি হামলাস্থলে গেলেন কখন আর আরব আলীকে মারলেনই বা কখন?
 
শান্তা বলেন, আমার স্বামী জেলে যাওয়ায় পরিবারের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে অনাহারে-অর্ধাহারে থেকে মানবেতর জীবনযাপন করছি। আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি ও আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয়ার জোর দাবি জানাচ্ছি।
 
মো. শাহ আলম ও রাকিবুল ইসলাম নামে দুজন এলাকাবাসী বলেন, আরব আলী ও প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়েই তাদের শত্রু হন সুমন। তাই রাতের আঁধারে অন্য কোনো ঘটনায় আরব আলী হামলার শিকার হলেও মামলায় মিথ্যা আসামি বানানো হয়েছে অসহায় ভ্যানচালক সুমন মোল্লাসহ রবিউল, হাসিবকে।
 
এদিকে হত্যাচেষ্টা মামলার বাদী আরব আলী বলেন, সুমনের সঙ্গে আমার পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। একাধিকবার সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। রিমা আক্তারকে আমি ছাত্রীচোখে দেখি। ঘটনার দিন আমি তাকে রাত ৯টা ২০ মিনিটের দিকে প্রাইভেট পড়ার চুক্তি করতে বাসায় গিয়ে এই ষড়যন্ত্রের শিকার হই। পরে বাড়ি ফেরার পথে সুমন তার বাহিনী নিয়ে আমার ওপর হামলা চালায়।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি