ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তামিম-বিজয়ের উড়ন্ত সূচনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ১:৫৭

পরাজয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করা টাইগারদের জন‍্য বড় ধাক্কা হয়ে এসেছে ইনজুরি সমস্যা। এ অবস্থায় একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে একাদশেও এসেছে পাঁচ পরিবর্তন।

আগে ব্যাট করতে নেমে এদিন এনামুল হক বিজয়কে নিয়ে রীতিমত দুর্দান্ত সূচনা করেছেন অধিনায়ক তামিম ইকবাল। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ৯ম ওভারেই দলীয় স্কোরকে অর্ধশতক পার করেন দুজনে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৫৮ রান। ৯টি চার ও এক ছক্কায় তামিম ইকবাল ৪৬ রানে এবং বিজয় ১০ রানে ক্রিজে আছেন।

রোববার (৭ আগস্ট) হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের টসেও হেরেছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল খান। ফলে আজও আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। এ নিয়ে এবারের জিম্বাবুয়ে সফরে টানা পাঁচ ম্যাচেই টস হারল সফরকারীরা।

এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে, টস জিতে পাঁচ পরিবর্তন নিয়ে বোলিংয়ে নামছে জিম্বাবুয়ে। 

দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশ দলকে। সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ইনজুরি জর্জরিত টাইগার একাদশে তাই এসেছে ৩টি পরিবর্তন। লিটনের পরিবর্তে খেলছেন শান্ত এবং মুস্তাফিজ ও মোসাদ্দেকের বদলি হিসেবে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানশে মারিমানি, তাকুদজোওয়ানশে কাইটানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক), টনি মুনিয়ঙ্গা, লুক জংওয়ে, ব্রাড ইভান্স, ভিক্টর নিয়াউচি ও তানাকা চিভাঙ্গা।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে