পদ্মা সেতুর সুবিধা
জাপান থেকে আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে বিদেশি জাহাজ সরাসরি মোংলা বন্দরে
প্রথমবারের মতো জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে একটি বিদেশি গাড়ির জাহাজ। রবিবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে মালেশিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি মালয়েশিয়া স্টার বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, রোবার এই জাহাজটিতে ১২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। জাপান থেকে আমদানি করা গাড়ি নিয়ে জাহাজটি সরাসরি এ বন্দরে ভিড়েছে। এর আগে জাপান থেকে আমদানিকৃত গাড়ি চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসত। সে সময়ের জাহাজগুলোতে ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমায় আমদানিকারকরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছেন।
গাড়িবাহী এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাপান থেকে ১২৮০টি গাড়ি নিয়ে এ জাহাজটি সরাসরি মোংলা বন্দরে এসেছে। এর আগে চট্টগ্রাম বন্দরে গাড়ি নামিয়ে মোংলায় বাকি গাড়ি নিয়ে আসত জাহাজগুলো। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পরে এই প্রথম এত বেশি গাড়ি নিয়ে বন্দরে আগমন করেছে বিদেশি জাহাজটি। রোববারই ওই জাহাজ থেকে সকল গাড়ি খালাস করা হবে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব কমে যাওয়ায় আমদানি-রপ্তানিকারকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজ আসছে এ বন্দরে। এখানে গাড়ি খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রত ঢাকায় পৌঁছে যাবে মোংলা বন্দরে আমদানি হওয়া গাড়িগুলো।
এমএসএম / জামান
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
Link Copied