কক্সবাজারের হোটেল-মোটেল জোন থেকে আবারো লাশ উদ্ধার
কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ। হোটেল ওয়ার্ল্ড বীচ ও আলম গেস্ট হাউসের পর এবার ‘সী কক্স’ নামে একটি হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে আশরাফ বাপ্পীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে হোটেল সী কক্সের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহত আশরাফ বাপ্পী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী বাংলা বাজারস্থ নোয়াপাড়া এলাকার প্রবাসী আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা মুফিজ নামে এক যুবককে হাসপাতালে আটকে রাখেন বলে জানা গেছে।
হোটেলের এজিএম রিদুয়ান হাসান বিপু বলেন, বাপ্পী শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হোটেলে ডিউটি করেছেন। স্টাফ কোয়ার্টারে গিয়ে মূলত দুর্ঘটনাটি ঘটেছে। ডিউটি পালনরত অবস্থায় তিনি খুবই স্বাভাবিক ছিলেন। আমরাও বুঝতে পারছি না কেন তিনি আত্মহত্যা করবেন?
তিনি বলেন, হোটেলে ম্যনেজারের দায়িত্ব পালনের পাশাপাশি টুকটাক ব্যবসাও করতেন বাপ্পী। মোবাইল ফোনে টাকা লেনদেনের বিষয়ে বিভিন্ন সময় কথা বলতে শুনতাম তাকে।
হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, শনিবার রাত অনুমানিক ১১টার দিকে সহকর্মীরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও তার পরিবারকে খবর দেন। জীবিত নাকি মৃত সেটি বুঝতে না পেরে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পারি। এরপরও যদি কারো বিরুদ্ধে অভিযোগ পাই, তবে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied