মৌলভীবাজারে ওজনে কারচুপির দায়ে ফিলিং স্টেশনে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৭ আগস্ট) উপজেলার মাতারকাপন, শমসেরনগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ফিলিং স্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাতারকাপনে অবস্থিত মেসার্স এম এফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, আজকের অভিযানে ফিলিং স্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এমএসএম / জামান
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে