রাণীশংকৈলে ওজনে তেল কম দেয়ায় পেট্রল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলা গোগর বেলতলী এলাকার তেলের পরিমাপে কারচুপি করায় আলহাজ্ব আব্দুর রহিম ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৭ আগস্ট) দুপুরের দিকে ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে আলহাজ্ব আব্দুর রহিম ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে আলহাজ্ব আব্দুর রহিম ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি পাওয়া যায়। প্রতি ৫ লিটারে ১৩০ এমএল কম করে পেট্রোল দিচ্ছিল কারচুপির অপরাধে পাম্পের মালিককে প্রশাসনিক ব্যবস্থায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
অভিযানে সহযোগিতা করেন- জেলা অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক শামসুল আলম এবং রাণীশংকৈল থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied