ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্কুলছাত্রকে ডেকে নিয়ে কোপাল বখাটেরা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২২ বিকাল ৫:৫৬
মানিকগঞ্জের সাটুরিয়ায় সিয়াম হোসেন (১৬) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে সবজি ক্ষেতে ফেলে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে স্থানীয় বখাটেরা।
 
এ ঘটনায় রবিবার (৭ আগস্ট) দুপুরে ওই ছাত্রের বাবা মজিবর রহমান বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আটজনের নাম উল্লেখ করে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
অভিযুক্তরা হলেন, উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন হোসেন(২০), কাজু মিয়া ছেলে ইমরান হোসেন (২১), খোরশেদ আলমের ছেলে খবু মিয়া(২২), চিনু মিয়ার ছেলে আমিনুর রহমান(২২), মৃত. হাফিস উদ্দিনের ছেলে আ: আজিজ(৫০), গজন মিয়া ছেলে মো: শাহা(৪৫), কাশিম আলী(২২), চানমিয়ার ছেলে সেলিম মিয়া(২০)।
 
ভুক্তভোগী সিয়াম হোসেন ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
 
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের বন্ধুদের আমন্ত্রণে সেদিন রাতে গান শুনতে ওই এলাকায় যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় তুচ্ছ ঘটনায় পূর্ব বিরোধের জেরে তাকে আড়ালে ডেকে নেয় অভিযুক্তরা। পরে তাকে কথায় কথায় একটি সবজি ক্ষেতের কাছে নিয়ে অতর্কিতভাবে কিল-ঘুষি, লাথি মারতে মারতে মারধর শুরু করে। একপর্যায়ে ২-৮ নং অভিযুক্ত লোহার রড, ইট ও কাঠের বাটাম দিয়ে তার ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকলে ভুক্তভোগি রক্তাক্ত জখম হয়। এছাড়া ১নং অভিযুক্ত চাপাতি দিয়ে তার মাথা, কপালো পিঠ ও দুই হাতে কোপায়। এ সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে অন্যরা এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়।
 
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা