পাবনার সেই দুশ্চরিত্র আলোচিত শিক্ষক এবার নারী নির্যাতন মামলায় কারাগারে
একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগে পাবনার সুজানগরের খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত, দুশ্চরিত্র ও বরখাস্তকৃত সেই আলোচিত শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) এবার স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারা পাঠানো হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারা পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পাবনার সুজানগর উপজেলার রায়পুর ইউনিয়নের চরমানিকহাট গ্রামের বাসিন্দা এবং খলিলপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নারী কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত তিনি।
মামলার এজহার থেকে জানা যায়, পরস্পর ভালোবাসার সুবাদে ২০১১ সালে তাদের বিয়ে হয়। প্রথমে বিয়ের কাবিননামায় ৬ লাখ টাকা দেনমোহর ধার্য করা হলেও পরবর্তীতে ইমরান হোসেনের যোগসাজস ও প্রতারণা করে তিন দফায় তা কমানো হয়। এরপর তাদের সংসার জীবনে দুটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই ইমরান বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এসবের প্রতিবাদ করলেও স্ত্রী খালেদা আক্তারকে মাঝেমধ্যেই মারধর করা হয়। তাদের সংসারের সুখের কথা বিবেচনা করে খালেদার পরিবার থেকে একাধিকবার প্রায় ৫ লাখ টাকার উপহারসামগ্রী প্রদান করা হয়। এরপরও সংসারে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইমরান।
একপর্যায়ে ৬ লাখ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করলে চলতি বছরের ১০ জানুয়ারি স্ত্রী খালেদাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চলতি বছরের ২৯ মার্চ আবারও যৌতুকের দাবিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এদিনও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এবিষয়ে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী খালেদা আক্তার।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে স্কুল শিক্ষিকার সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় শিক্ষক ইমরান হোসেনের বিপক্ষে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তার বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ, মাববন্ধনসহ আন্দোলনে নামেন। এরপর উপজেলা শিক্ষা কমিটির এক সভায় তাকে বদলির সুপারিশ করা হয়। এরপর খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি হলেও নারী কেলেঙ্কারি অব্যাহত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
অবশেষে স্ত্রীর অভিযোগে পুলিশের গ্যাঁড়াকলে পড়ে জেলখানায় দুুশ্চরিত্র শিক্ষক ইমরান হোসেন।
জামান / জামান
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন