শাহজাদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন
‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ প্রতিপাদ্য নিয়ে শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিবের প্রতিকৃতিতে স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬৭ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহম্মেদ রফিক প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
জামান / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন