ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় স্কুল শিক্ষার্থীকে অপহরণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ৪:৪৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় নবম শ্রেনির এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে রহিম মিয়া নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চাচীতারা এলাকায়। ওই শিক্ষার্থী বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

রহিম মিয়া নামে ওই বখাটে যুবক ওই শিক্ষার্থীকে  দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত বলে জানান ওই শিক্ষার্থীর পরিবার। এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা রহিমা বেগম বাদী হয়ে বোরবার বিকেলে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বান্ধবী বৃষ্টি আক্তার জানান, প্রতিদিনের মতো রোরবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে আমি আর আমেনা বাড়ি থেকে স্কুলের উদ্দ্যেশে রওনা দেই। আমরা গল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম,এমন সময় পিছন দিক থেকে একটি হাইয়েস মাক্রোবাস এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমেনাকে তুলে নেয় । আমি মাইক্রোতে থাকা আব্দুর রহিম নামের একজনকে চিনতে পারি।আমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। এসময় আমি চিৎকার করতে থাকি। এলাকাটি জনশূন্য থাকায় লোকজন আসার আগেই আমেনাকে নিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়। এরপর আমি বিষয়টি আমেনার পরিবারকে জানাই।

আমেনার মা রহিমা বেগম জানান, বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে তার মেয়ে লেখাপড়া করে। আমেনা আক্তার প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার সময় স্কুলে যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়। রোববার সকালে তার বান্ধবী বৃষ্টি আক্তারকে সাথে নিয়ে স্কুলে যাচ্ছিল। এসময় চাচিতারা থেকে দিঘলিয়া এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি হাইয়েস মাক্রোবাস সামনে এসে বান্ধবী বৃষ্টি আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমেনা আক্তারকে তোলে নেয় রহিম মিয়াসহ কয়েকজন যুবক। তিনি আরো বলন, দীর্ঘদিন ধরে ওই বখাটে আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যাক্ত করত ও কুপ্রস্তাব দিত। তার কু-প্রস্তাবে মেয়ে রাজী না হওয়ায় বখাটে রহিম এ ঘটনা ঘটায় বলে জানান। 

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যহত রয়েছে অপহরণকারীকে ধরতে মাঠে পুলিশ কাজ করছেন। 

জামান / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা