মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি বন্ধ
কক্সবাজারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা
কক্সবাজার শহরের বিমানবন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে অধিক দামে গ্যাস বিক্রির দায়ে কক্স ট্রেডলিংক এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএমডিসি রেজিস্টেশন না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং বিক্রয়ের অনুপযোগী ওষুধ বিক্রয়ের অপরাধে রাণী ফার্মেসী সাময়িক বন্ধ ঘোষণা করা হয় ৷ সোমবার (৮ আগষ্ট) শহরের বিমানবন্দর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।
তিনি জানান, নির্ধারিত মূল্যের অধিক দামে ভোক্তা পর্যায়ে গ্যাস বিক্রি, মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন যন্ত্র রাখা, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অপারগতার দায়ে বিমান বন্দর সড়ক এলাকার কক্স ট্রেডলিংক এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ৷ একই সাথে ৬নং ঘাট এলাকার রাণী ফার্মেসিতে বিএমডিসি রেজিস্টেশন ব্যতীত স্বাস্থ্য সেবা প্রদান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করা এবং বিক্রয়ের জন্য নই এ ধরনের ওষুষধ বিক্রয়ের আপরাধে রাণী ফার্মেসী সাময়িক বন্ধ ঘোষণা করা হয়৷
অভিযানে কক্সবাজার বিমান বন্দর সড়ক এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়। এবং ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোঃ ইমরান হোসাইন।
জামান / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান