লকডাউনের দ্বিতীয় দিন ইউএনও-হাইওয়ে, পুলিশ ফাঁড়ির অভিযান
করোনা নিয়ন্ত্রনে সপ্তাহব্যাপী বিশেষ লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২৮ টি মামলায় ৬ হাজার ২৪০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার(২ই জুলাই) পটিয়া উপজেলায় সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের টহল দলকে দেখা গেছে। দুই উপজেলার সবকটি প্রবেশপথেই বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। উপজেলার খাবারের দোকান ছাড়া আর সব দোকানপাট বন্ধ দেখা গেছে। রাস্তাঘাটে লোকজন ও যানবাহন চলাচল ছিল খুবই কম। তবে পটিয়ার সাপ্তাহিক বাজারে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। কাঁচাবাজার কেনার জন্য ক্রেতাদের ভিড় দেখা যায় প্রচুর। উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া পৌরসদরসহ বিভিন্ন পয়েন্টে একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং মাস্ক না পরায় অনেককে জরিমানা করা হয়েছে বলে জানালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়সমিন চৌধুরী। তিনি জানিয়েছেন, বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১৯ টি মামলায় ৬ হাজার ২ শত ৪০ টাকা জরিমানা করা হয়। তন্মধ্যে বিনা কারনে রাস্তায় ঘুরাঘুরি করার দায়ে মাস্ক না পরায় ১০ জন পথচারী, স্বাস্থ্যবিধি অমান্য করে খাবার দোকান ও সেলুনসহ ৩ টি দোকানের মালিককে জরিমানা করা হয়। পটিয়ার ইউএনও ফয়সাল আহমেদ জানান, ‘করোনা সংক্রমণরোধে লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনা ঝুঁকি এড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার পাশাপাশি জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন শাখার একজন ম্যজিষ্ট্রেট ও এসিল্যান্ড সকাল থেকে পটিয়ার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে লকডাউন কার্যকর করতে কাজ করে যাচ্ছে। সাথে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। তিনি আরও জানান, হোটেল-রেস্তোরাঁগুলো পার্সেল অথবা প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর কোনো রাস্তার মোড়ে বা স্থানে একের অধিক ব্যক্তি অবস্থান করা বা একসঙ্গে চলাফেরা করতে পারবে না। অন্যদিকে কক্সবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে পলিশ ফাঁড়ির অভিযানে ৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তার মধ্যে ২টি সিএনজি, ৬টি মোটরসাইকেল ও ১টি পিকআপ রয়েছে বলে ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন