ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্থায়ী বেদী নির্মাণের অজুহাত

আক্কেলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৮-৮-২০২২ বিকাল ৫:৫৫

জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই শিক্ষার্থীবিহীন খোলা অবস্থায় রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 

সরকারি বিধি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলামান থাকার কথা থাকলেও সোমবার দুপুর ২টা ২০ মিনিটে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন নেই। শিক্ষার্থীবিহীন ফাঁকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোমেনা খাতুন টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছিলেন। উপস্থিতি টের পেয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে দেন সহকারি শিক্ষিকা ইসমত আরা। এসময় বিদ্যালয়ে কোন শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষকদের পাওয়া যায়নি। 

এসব বিষয়ে জানতে চাইলে তারা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রস্তুত করণের জন্য শিক্ষাথীদের রক্ত পরীক্ষা চলছিল। রক্ত পরীক্ষা শেষ হলে দুপুরে বিদ্যালয় ছুটি দেওয়া হয়। বিদ্যালয়ে জাতীয় পতাকার জন্য স্থায়ী বেদী নির্মান কাজ চলায় জাতীয় পতাকা নামিয়ে রাখা হয়েছে। বিদ্যালয়ে দপ্তরি না থাকায় ছাত্রদের দ্বারা জাতীয় পতাকা উত্তোলন এবং নামানো হয়। ছাত্ররা চলে যাওয়ায় তাদের দ্বারা আগেই জাতীয় পতাকা নামিয়ে রাখা হয়েছে। অন্যান্য শিক্ষকরা মধ্যাহ্ন ভোজে গিয়ে এখনো আসেন নাই। ছাত্রদের দ্বারা জাতীয় পতাকা উত্তোলন এবং নামানোর বিষয়ে জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।

প্রধান শিক্ষক মোমেনা খাতুন বলেন, প্রতিদিনই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ বিদ্যালয় ছুটি এবং আমরা দুজন মহিলা শিক্ষক থাকায় আগেই ছাত্রদের দ্বারা জাতীয় পতাকা নামানো হয়েছে। বিষয়টি আমাদের ভুল হয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান বলেন, বিদ্যালয় চলাকালীন সময় আবশ্যিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান গণমাধ্যমকর্মীদের বলেন, প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্​যাপন করব

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার