ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে কটেজ জোনে 'টর্চার সেল'র সন্ধান


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৮-৮-২০২২ রাত ৯:৭
পর্যটকদের হয়রানি, প্রতারণা ও জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে কক্সবাজার শহরের কলাতলী কটেজ জোন এলাকায় অভিযান চালিয়ে একটি কটেজের 'টর্চার সেল'থেকে ৪ জনকে উদ্ধার করা করেছে ট্যুরিষ্ট পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ দালালকেও আটক করা হয়।
 
রবিবার (৭ আগস্ট) শহরের কলাতলী কটেজ জোনে অভিযান চালিয়ে ৪ জনকে উদ্ধার ও ১১ জনকে আটক করে পুলিশ। ঘটনায় দালালদের আটক করলেও অপরাধী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। এ সময় টর্চার সেলে থাকা দেশীয় অস্ত্র ও অপকর্মে ব্যবহৃত নানা উপকরণ উদ্ধার করা হয়।
 
আটক ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
 
উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককূল এলাকার ইফাজ উদ্দিন ইমন (১৭), একই এলাকার আব্দুল্লাহ আল ফাহিম (১৫) এবং টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার দীল মোহাম্মদ (১৭) ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার মো. ইমরান (১৯)।
 
আটককৃত দালালরা হলেন, মো. আলমগীর (৪৫), মো. সেলিম (২০), আকাশ দাস (২৩), মো. জোবায়ের (২৮), মো. মামুন (২২), নাজির হোসেন (২৮), সেকান্দর আলী (২৮), মো. সোহেল (৩০), মো. জাহাঙ্গীর আলম (৩৩), মো. জসিম (২৭) ও মো. পারভেজ (২৫)। 
 
পুলিশ জানিয়েছে, কক্সবাজার বেড়াতে রাত্রিযাপনের জন্য হোটেল-মোটেল জোনে দালালের খপ্পরে পড়ে শিউলী নামের কটেজে কক্ষ ভাড়া নেন তারা। সেখানে উঠার পর ৫-৬ জন যুবক তাদের সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা নিয়ে ফেলে। এবং কটেজের অপর কক্ষে থাকা তিনজন নারীর সাথে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করেন। পরবর্তীতে পরিবারের কাছ থেকে আরো টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ।
 
কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, কলাতলীর কটেজ জোন এলাকায় অভিযান চালানো হয়। সাইনবোর্ড ছাড়া শিউলি কটেজ হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। তালা খুলতে বলার পরও না খোলায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে প্রবেশ করে দেখা যায়, সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথে পালিয়ে গেছে। এ সময় একটি কক্ষে জিম্মি করে রাখা চার পর্যটককে উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই কক্ষ থেকে নির্যাতনের নানা উপকরণও জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ