বঙ্গবন্ধুর প্রতিটি স্বপ্নের সাথে স্বপ্ন মিলিয়ে বঙ্গমাতা অসাধারণ ভূমিকা পালন করেছেন
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত সচিব বেগম লায়লা জেসমিন এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক।
বক্তারা বলেন, বাঙালি জাতির স্বাধীনতা লাভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরবে ও নিভৃতে অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি কান্ডারির মতো দেশ ও দলের হাল ধরেছেন। এ মহিয়সী নারীর জীবন ও কর্ম নিয়ে গবেষণা করা প্রয়োজন। ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুর প্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর ছায়াছবি ছিলেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুর প্রতিটি স্বপ্নের সাথে স্বপ্ন মিলিয়ে বঙ্গমাতা অসাধারণ ভূমিকা পালন করেছেন। কৌশলী ও বিচক্ষণতা দিয়ে বঙ্গবন্ধুকে সাহস দিয়েছেন। বঙ্গমাতা সকল প্রকার লোভ-লালসার উর্ধ্বে উঠে সাদামাটা জীবনযাপন করেছেন। দেশের জন্য আমাদের জন্য কাজ করার লক্ষ্যে একজন মা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গড়ে তুলেছেন। এজন্য আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি আমরা কৃতজ্ঞ।
অনুষ্ঠানে মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied