জুড়ীতে অধ্যক্ষ ফখর উদ্দিন ও অধ্যাপক সেলিনা বেগমকে সংবর্ধনা
মৌলভীবাজার জেলার জুড়ীতে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ-এর প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ফখর উদ্দিন আহমদ ও সহকারী অধ্যাপক সেলিনা বেগম দম্পতি কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেলে জুড়ী প্রেস ক্লাব ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলা পরিষদ ডাক বাংলোর মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। এ সময় স্বাগত বক্তব্য দেন জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা পল্লী ইউনিয়ন অফিসার তপন চন্দ্র সূত্রধর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি ও জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য কল্যাণ প্রসুন চম্পু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম এম সামছুল ইসলাম, এবিএম নুরুল হক, হারিস মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল খান, ইউপি সদস্য মনিরুল ইসলাম, আবুল কাশেম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হেকিম ইমন, ব্যবসায়ী সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, শিক্ষক জয়ন্ত রুদ্র পাল, ওসমান আহমদ, এম লাল মিয়া, মিজানুর রহমান পলাশ, প্রবাসী সুহেল আহমদ, সাইফুল ইসলাম, ইসলাম উদ্দিন।
এছাড়াও এ সময় জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান, জুড়ী রিপোর্টার্স ইউনিটির মাইকেল নমরু, খোরশেদ আলম, মাহমুদ হাসান, আব্দুল হামিদ, আদনান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এই শিক্ষক দম্পতি জুড়ীর শিক্ষা বিস্তারে ব্যাপক কাজ করেছেন। যার কারণে প্রবাস থেকে দেশে আসার পরেও জুড়ীর মানুষ তাদের ভুলেনি। আজকের এই সংবর্ধনা তাঁদের প্রাপ্য ছিল। এই শিক্ষক দম্পতি শিক্ষার যে বীজ বপন করেছিলেন তার ফল বর্তমান পাচ্ছেন উপজেলাবাসী। গুণীজনকে সম্মান জানিয়ে যারা এই আয়োজন করেছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সংবর্ধিত ফখর উদ্দিন আহমদ ও সেলিনা বেগম বলেন, জুড়ী কলেজের শুরু থেকে আমরা শিক্ষা বিস্তারে কাজ করেছি। আমাদের অনেক শিক্ষার্থী দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এটাই আমাদের সাফল্য এবং গর্বের বিষয়। আমরা সংক্ষিপ্ত সফরে দেশে এসেছি কিন্তু কখনো কল্পনা করিনি আমাদের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এভাবে আমাদের সম্মান দেবে। আমরা আবেগে আপ্লুত, কৃতজ্ঞ সকলের কাছে। জুড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি আজ এক ব্যতিক্রমী আয়োজন করল। যা আমাদের স্মৃতিতে আজীবন অম্লান হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’
Link Copied