ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ৩ অপহরণকারী আটক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২২ দুপুর ১২:৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালি ইউনিয়ন থেকে সোমবার ( ৮ আগস্ট) অপহরণের সাথে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়। সোমবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অপহরণের শিকার আবুল কাশেম ( ৪২) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
 
এ ঘটানায় এর আগে আবুল কাশেমের পরিবারের সদস্য ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন । পরে আসামিদের অবস্থান জোরারগঞ্জ থানার আওতাধীন হওয়ায় ফেনী মডেল থানা জোরারগঞ্জ থানার শরণাপন্ন হয়।
 
এসময় জোরারগঞ্জ থানায় এস আই সাজ্জাদ এর নেতৃত্ব ইছাখালী ইউনিয়নের মৃত তাজুল ইসলাম এর পুত্র মাহবুবুল হক (৩২), একই ইউনিয়নের আবুল কাশেমের পুত্র মোঃ সালাহ উদ্দিন (৩২), 
দূর্গাপুর ইউনয়নের মৃত কবির হোসেনের পুত্র নল ইসলাম (২১) আটক হয়। অভিযানের সময়  তাদের কাছ থেকে মুক্তি পণ হিসেবে আদয়কৃত এক লক্ষ ষাট হাজার টাকাও উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে জোরারগঞ্জ থানায় এসআই সাজ্জাদ বলেন, অপহরণের বিষয়ে ফেনী মডেল থানার সাধারণ ডায়রির ভিত্তিতে আমরা ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শিল্প জোনের মূল গেইট এর এলাকা থেকে আবুল কাশেমকে অক্ষত অবস্থায় উদ্ধার করি এবং এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন জনকে আটক করার পাশাপাশি মুক্তিপণ হিসাবে আদায়কৃত এক লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করে তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করি।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত