পাইকগাছার মেয়ে সুমাইয়া গুচ্ছ ভর্তি পরিক্ষায় দেশের প্রথম স্থান অধিকার
খুলনার পাইকগাছার মেয়ে সুমাইয়া বিনতে মাসুদ গুচ্ছ ভর্তি পরিক্ষায় বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছেন। তার পিতা মোঃ মাসুদুর রহমান একজন বাংলাদেশ বিমান বাহির ডিপ্লমা ইন এরোনেটিক প্রকৌশলী(অবঃ)। বাড়ি উপজেলার বিষ্ণুপুর গ্রামের । সুমাইয়া পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
গত ৪ আগস্ট স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ফলাফলে ‘এ’ ইউনিটে প্রথম হন সুমাইয়া। তার ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৭.৫০ পেয়েছেন। সুমাইয়ার পছন্দ শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। তাঁর পছন্দের বিষয় ফার্মেসি। প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সুমাইয়া বিনতে মাসুদ বলেন, ‘আমার ভালো লাগছে যে আমি প্রথম হয়েছি। খুবই খুশি লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মাও খুশি হয়েছেন।’ সুমাইয়া আরও বলেন, ‘আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি দ্বিতীয়বার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। সুমাইয়ার পিতা মোঃ মাসুদুর রহমান ও মাতা ছালমা খাতুন বলেন, আমরা মেয়েটিকে খুব কষ্ট করে লেখা পড়া করাচ্ছি। এর আগে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। সবার কাছে আমি দোয়া চাই মেয়েটি যেন লেখাপড়া শেষে দেশের সেবাই এগিয়ে আসতে পারে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied