কোহলি নয়, বাবরকে অনুসরণ করা উচিত তরুণদের
ক্যারিয়ারের এই সময়ে এসে বিরাট কোহলির ফর্মটা পড়তির দিকে। ঠিক তখনই উত্থান বাবর আজমের। সীমিত ওভারের ক্রিকেটে তাই দু’জনের তুলনাটা হচ্ছে বেশ জোরেশোরেই। দু’জনের মধ্যে কে সেরা, এ নিয়ে আলোচনার শেষ নেই। এবার এই আলোচনায় যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন। জানালেন, তরুণদের জন্য বিরাট কোহলির চেয়ে বাবর আজমের অনুসরণ করাটাই ভালো।
সীমিত ওভারের ফরম্যাট হোক, কিংবা দীর্ঘতর, ক্রিকেটের সব সংস্করণে কোহলি-বাবরের মতো নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়ের অভাব নেই। তবে এই দু’জনকে নিয়ে আলোচনাটা বেশি হয় তাদের ব্যাকরণ মেনে করা ব্যাটিংয়ের জন্য। টেকনিক্যাল দিক থেকে দুই ক্রিকেটারের জুড়ি মেলা ভার।
তবে তাদের মধ্যে কে ভালো, সেই প্রশ্নের মুখোমুখি হলে একজনকে বেছে নিতেই হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ ব্যাটসম্যান নাসের হোসাইনকেও করা হলো, তবে সেটা কভার ড্রাইভের ক্ষেত্রে।
কোহলি আর বাবর, দুই ক্রিকেটারের কভার ড্রাইভ নিয়েই আলোচনা হয় বেশ। তবে নাসেরের মনে ধরেছে বাবরেরটাই। তিনি বললেন, ‘দুঃখিত ভারতীয় ভক্তরা, আমি এই ক্ষেত্রে একটু পক্ষপাতদুষ্ট হচ্ছি, আমি বাবরকে বেছে নিচ্ছি।’
নাসের হোসেইন কেন বাবরকে বেছে নিলেন, সেটাও জানালেন। তার মতে বাবর একটু বেশি ব্যাকরণ মানেন এই ক্ষেত্রে। তিনি বলেন, ‘আমি কোহলিকে প্রায় বেছে নিয়েইছিলাম। কোহলির কবজির মোচড়টা খুব দ্রুত হয়। তবে বাবর এক্ষেত্রে খুব বেশি ব্যাকরণ মেনে করে।’
তিনি এটাও জানান যে তরুণ ক্রিকেটারদের যদি কোহলি আর বাবরের একজনকে বেছে নিতে হয় কভার ড্রাইভ শেখার জন্য, সেক্ষেত্রে বাবরকে বেছে নেওয়ার পরামর্শই দেবেন নাসের।
২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে খেলেছেন ৪২ টেস্ট, ৮৯ ওয়ানডে, ৭৪টি টি-টোয়েন্টি। সব ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক।
এমএসএম / এমএসএম
দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে
জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর
যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ
নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো
মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব
বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক
শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের
ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়