টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে সমাবেশ, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন। আলোচনা সভায় উদ্বোধক ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএস সিরাজুল হক আলমগীর। বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টি সুভাস চন্দ্র সাহা, ডিপার্মেন্ট অব ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. ঊষারঞ্জন কোচ, গাজীপুর জজ কোর্ট এর সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট রিপন চন্দ্র রায়, বাংলাদেশ কোচ আদিবাসী যুব সংগঠনের আহবায়ক গোপাল চন্দ্র কোচ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত