টাঙ্গাইলে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টাঙ্গাইলে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, যুগ্মআহবায়ক ফকির শাহ্ আলম প্রমুখ। বক্তারা বলেন, সরকার জনগনের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। তবে তাদের দুর্নীতি করার কোন সমর্থন দেয়া হয়নি। সরকার রাতের আধারে জ্বালানী তেলের দাম অনেক বাড়িয়েছে। এতে করে সকল পন্যের দাম বেড়ে যাচ্ছে। এ ছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এ ছাড়াও সরকার উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্পে বড় বড় দুর্নীতি করছে। এ সকল দুর্নীতি বন্ধসহ জ্বালানী তেলের দাম পুনরায় নির্ধারনের দাবি জানান বক্তারা। এ সময় জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত