ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

একজন সাংবাদিক তার লিখনীর দ্বারা সারাবিশ্বের মানুষকে উজ্জীবিত করতে পারেন : ওসি শেরপুর


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১:৫৮
বগুড়ার শেরপুর থানার নবাগত ওসি মো. আতাউর রহমান খোন্দকারের সঙ্গে স্থানীয় প্রেসক্লাবসমুহের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার।
 
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদকসহ সব ধরনের অপরাধ কমে যাবে।
 
তিনি বলেন, একটি বন্দুক দিয়ে এক, দুই বা তিনজন মানুষকে মারা যায়। একজন বক্তা তার বক্তব্যে তার সামনে উপস্থিত থাকা কিছু মানুষকে একটি উজ্জীবিত করতে পারে কিন্তু একজন সাংবাদিক তার লিখনীর দ্বারা সারাবিশ্বের মানুষকে উজ্জীবিত করতে পারেন। তাই সকল সাংবাদিকের সহযোগিতায় মানবকল্যাণে পুলিশ কাজ করতে চায়। 
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওন প্রমুখ।
 
সভা সঞ্চালনা করেন শেরপুর থানার এসআই আব্দুস সালাম। এছাড়াও সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত