ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বঙ্গমাতা পুরস্কার পেলেন ডক্টর সাজ্জাদ হায়দার লিটন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৩:১৪

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব রেণুর ৯২তম জন্মদিন উপলক্ষে যুব রাজনীতিতে বিশেষ অবদান রাখায় বঙ্গমাতা পরিষদের পক্ষে থেকে পুরস্কৃত কররা হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশের বৃহত্তর ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের স্থায়ী সদস্য এবং বোর্ডের পরিচালক ডক্টর সাজ্জাদ হায়দার লিটনকে। তিনি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের বাসিন্দা। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সালে ৬ মে জন্মগ্রহণ করেন। 

তরুণ যুবনেতা ডক্টর সাজ্জাদ হায়দার লিটন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সেন্টার ফর ফরেন অ্যাফেয়ার্স স্টাডিস এর ভাইস চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিকভাবে ঐহিত্যবাহী পরিবারের সন্তান আপাদমস্তক এই রাজনীতিবিদের বাবা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মোহন। আব্দুল মতিন মোহন ছিলেন একটানা ২৭ বছর ইউপি চেয়ারম্যান, দুই দুইবারের শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ মিল্ক ভিটার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি থাকা অবস্থায় আব্দুল মতিন মোহন মৃত্যুবরণ করেন। আব্দুল মতিন মোহন গরিব-দুখী ও মেহনতী মানুষের নেতা হিসেবে ছিলেন ব্যাপক পরিচিত। দুখী মানুষেরা ডাকতেন গরিবের বন্ধু আব্দুল মতিন মোহন চেয়ারম্যান বলে।

তিনি ৩ তিন মেয়ে ও তিন ছেলে সন্তান রেখে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ছোট ছেলে রাশেদুল হায়দার শাহজাদপুর আওয়ামী যুবলীগের দ্বিতীয় যুগ্ম-আহ্বায়ক। বড় ছেলে ডক্টর সাজ্জাদ হায়দার লিটন, যিনি সবকিছুতেই বাবার আদর্শেই ছোট থেকে গড়ে উঠেছেন। সত্যিকারার্থেই ডক্টর সাজ্জাদ হায়দার লিটন অন্যায়ের কাছে কোনোদিন মাথানত করেননি। অন্যায়ের প্রতিবাদ করতে কখনই পিছপা হননি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন বারবার জামায়াত ও বিএনপির হাতে রাজপথে নির্যাতিত হয়েছেন। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। 

ডক্টর সাজ্জাদ হায়দার লিটন শান্তি পরিষদেরও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সেক্রেটারি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তিনি দেশে-বিদেশে পররাষ্ট্রনীতি নিয়ে ব্যাপক কাজ করেন। সে কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। ইতোমধ্যেই তার রাজনৈতিক কার্মকাণ্ডের দক্ষতা, বুদ্ধিমত্তা, সততা, ন্যায়পরায়ণতা, পরোপকারী আচরণে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের পাশাপাশি দলের নীতিনির্ধারকদের কাছে আস্থাভাজন এবং গুরুত্ব পেয়েছেন।

শাহজাদপুর উপজেলায় ডক্টর সাজ্জাদ হায়দার লিটনকে মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চেনেন। দীর্ঘ ৩৪ বছর রাজনীতির ক্যারিয়ারে কোনো দুর্নীতির আঁচড় পরেনি। গত ২ সেপ্টেম্বর ২০২১ তারিখে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ডক্টর সাজ্জাদ হায়দার লিটন। গ্রাম-মহল্লা, হাটবাজার, চায়ের দোকান, দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণের মাঝে উপ-নির্বাচনের আমেজ চলে আসে।

বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ সমাজসেবক, কর্মীবান্ধব নেতা হিসেবে আলোচনায় শীর্ষ ছিলেন ডক্টর সাজ্জাদ হায়দার লিটন। শাহজাদপুর আসনে অত্যন্ত যোগ্য ও শক্তিশালী প্রার্থী ছিলেন। তিনি ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়ে। ডক্টর সাজ্জাদ হায়দার লিটনকে নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির প্রায় সব জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় ইতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছিল। এরকম একজন যোগ্য নেতাকে বঙ্গমাতা পরিষদের পক্ষে থেকে পুরস্কৃত করায় শাহজাদপুর উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন