ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের থানা মোড়ের ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনকে (২৬) প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১০ আগস্ট) বেলা ১১টায় উলিপুর বণিক সমিতির উদ্যোগে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুরে এমন প্রকাশ্যে সন্ত্রাসী ঘটনা আগে কখনো ঘটেনি। আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
এ ব্যাপারে বুধবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আসামি চিহ্নিত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতারে আন্তরিক চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উলিপুর থানা মোড় হেলথ কেয়ার মেডিসিন কর্ণারের মালিক আলমগীর হোসেন পার্শ্ববর্তী গিনি ফার্মেসিতে ওষুধ নিতে গেলে মো. মাসুদ ওরফে মাসুদ রানা (৩৫) পেছন থেকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুত্বর আহতাবস্থায় আলমগীরকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আলমগীরের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে অভিযুক্ত হায়াৎ খাঁ কুড়ার পাড় গ্রামের আসাদ আলীর ছেলে মাসুদ রানাসহ অজ্ঞাতনামীয় ২-৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং- ৭, তাং- ০৭/০৮/২২ইং)।
এ সময় বণিক সমিতির সদস্য লক্ষন সেনগুপ্তর সঞ্চালচনায় বক্তব্য রাখেন- উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন মণ্ডল দুলু, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কার্যকরী সদস্য স. ম আল মামুন সবুজ, আব্দুল মান্নান, ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।
এমএসএম / জামান
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন
Link Copied