ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে কোরআনের হাফেজ ও তার পরিবারকে মারপিট করাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৩:৪৭

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম নামে কোরআনের এক হাফেজ ও তার পরিবারকে মারপিট করাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে প্রতিপক্ষ। ফলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে নিরীহ ওই হাফেজ ও তার পরিবারের লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে রসুলপুর গ্রামের মৃত ক্বারী মফিজুর রহমানের ছেলে হাফেজ মো. রফিকুল ইসলাম বলেন, তার বাবার পৈত্রিক সম্পত্তিতে ২০১৯ সালে তিনি জাবালে নূর মহিলা হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে কোমলমতি ছাত্রীদের দ্বীনি শিক্ষা দিয়ে আসছেন। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী হাফেজ হয়েছেন। ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারই চাচাতো ভাই মৃত সিরাজুল ইসলামের ছেলে হুজাইফা মিয়া ও আসাদ মিয়া তার সাথে বিরোধের চেষ্টা করে আসছিল। তারা বিভিন্ন সময়ে মাদ্রাসার ছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটানোর চেষ্টা করাসহ ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আযহারুল ইসলামকে প্রকাশ্যে শারিরীক নির্যাতন করে।

তিনি আরো বলেন, এছাড়া বিভিন্ন সময়ে তারা আমাকে নানা ধরণের হুমকি দিয়ে আসছিল। এ জের ধরে গত ৩০ শে জুলাই বিকেলে বালিয়াকান্দি-সোনাপুর সড়কে তারা আমার ভাই হাফিজুর রহমানকে জোটবদ্ধ হয়ে ঘেরাও করে দাঁড়ি ধরে টানা হেড়চা করে। পরে  তারা আমার ভাইকে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে সেখানে ডেকে নেয়। এরপর আমি ও আমার বড় ভাই মনির হোসেন সেখানে গেলে তারা আমাদেরকে মারপিট করে। এছাড়াও তারা আমার প্রতিষ্ঠিত মাদ্রাসায় হামলা চালিয়ে টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করাসহ প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলে দেয়। উল্টো তারাই আমাদের নামে বিভিন্ন সময়ে মামলা করে আমাদের হয়রানি করছে। 

রফিকুলের বড় ভাই মনির হোসেন বলেন, আমরা নিরীহ মানুষ। আমরা গোলমাল পচ্ছন্দ করি না। কিন্তু তারা একের পর এক আমাদের সাথে ঝামেলা করাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে।

অভিযুক্ত হুজাইফার চাচাতো ভাই মহিউদ্দিন বলেন, হাফেজ রফিকুল ইসলাম ও তার ভাইয়েরা নিরীহ প্রকৃতির মানুষ। রফিকুল  তার বাবার সম্পতিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে আমার ভাতিজা হুজাইফা, আসাদ ও আমার আরেক চাচাতো ভাই আ. করিম তাদের নানাভাবে হয়রানি করে আসছে। বিষয়টি আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি করছি।

তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত