ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি আসবাবপত্র ভাংচুর


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১০-৮-২০২২ বিকাল ৬:২১
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ছোট সাঙ্গীশর গ্রামের দক্ষিণপাড়া সৌদিআরব প্রবাসী মো: নসিউল হকের নতুন বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
 
এ সময় অজ্ঞাতনামা চোর ঘরের আলমিরাতে রক্ষিত থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘটনাটি গত রোববার (৭ আগস্ট) আনুমানিক গভীর রাতে ঘটে থাকতে পারে। এ ঘটনায় ভুক্তভোগির স্ত্রী রাশেদা বেগম বুধবার (১০ আগস্ট) থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি প্রবাসী নসিউল হকের পরিবার সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে লাকসামে ভাড়া বাসায় থাকে। এ কারণে সাঙ্গীশরের এ বাড়িতে কেউ থাকতো না। বাড়ীর চতুর্দিকে সীমানা প্রাচীর দেয়া থাকলেও দেয়াল টপকে অজ্ঞাতনামা চোরেরা গত রোববার রাতের যে কোনো সময় ঘরের পেছনের বাথরুমের দেয়ালের ফাঁক দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে। এ সময় স্বর্ণাঙ্কার ও নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা। এছাড়া ঘরে থাকা টিভি, ফ্রিজসহ আসবাবপত্রগুলো ভাংচুর ও এলোমেলো করে রেখে যায়। এ বিষয়ে ভুক্তভোগির পরিবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে থানায় অভিযোগ দায়ের করে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের শাস্তির দাবি জানান।
 
এ বিষয়ে বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সাঙ্গিশরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা মৌখিকভাবে ভুক্তভোগিরা জানিয়েছে। তারা থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে’।
 
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, ‘চুরির ঘটনায় ভুক্তভোগিরা থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত