শরণখোলায় ২১৮ জন শহীদ ও মৃতঃ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ডিজিটাল সনদ বিতারন
বাগেরহাটের শরণখোলায় ২১৮ জন শহীদ ও মৃতঃ মুক্তিযোদ্ধার নামের ডিজিটাল সনদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা সদরের রায়েন্দা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর- ই আলম সিদ্দিকী।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও যুদ্ধকালীন ইয়ং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা বক্তৃতা করেন।
সভায় দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
মুক্তিযুদ্ধের চারণভূমি খ্যাত শরণখোলায় এর আগে প্রথম দফায় জীবিত ২০৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied