চৌদ্দগ্রামে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযানে বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারের উত্তর পাশে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের বসতভিটার পূর্ বদিকের বাগানবাড়ির ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে তথ্য পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে নালঘর বাজার এলাকায় মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের বাগানবাড়িতে অভিযানে চালাই। এ সময় এলাকার লোকজনের উপস্থিতিতে বেশ কয়েকটি চটের বস্তার ভেতরে থাকা অন্তত ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নালঘর এলাকার গোলাম মোস্তফার ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত