ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

১০০ বলের খেলায় সেঞ্চুরি, ইতিহাসের পাতায় স্মিড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১২:১০

১০০ বলের খেলায় সেঞ্চুরি, এমন কীর্তি কঠিন হলেও অসম্ভব কিছু নয়। তবে দ্য হান্ড্রেডের গেল মৌসুমে এমন কীর্তির দেখা মেলেনি। মিলল এবার, ১০০ বলের খেলায় ঝড়ের গতিতে ১০০ করলেন ইংলিশ ব্যাটসম্যান উইল স্মিড। মাত্র ৪৯ বলেই পেরোলেন ব্যক্তিগত শতরানের গণ্ডি। তাতেই টুর্নামেন্টটির ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি।

এজবাস্টনে দ্য হান্ড্রেডের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্মিংহ্যাম ফনিক্স ও সার্দার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বার্মিংহ্যাম। নির্ধারিত ১০০ বলে তারা ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে।

তাদের এই রানের পাহাড় এসেছে স্মিডের কল্যাণে। তিনি একাই ইনিংসের অর্ধেক বল খেলেছেন, ২৫ বলে পেরোন ৫০। পরের ২৫ বলে তিনি যোগ করেছেন ৫১, শেষমেশ ৫০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন স্মিড। ৪৯তম বলে সেঞ্চুরি পূরণ করে ইতিহাস গড়ে ফেলেন তিনি, দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন স্মিড। আগ্রাসী এই ইনিংস তিনি সাজান ৮টি চার ও ৬টি ছক্কার মারে।

তার সেঞ্চুরির সঙ্গে ক্রিস বেঞ্জামিন ১২ বলে ১৭ রান করেন। ক্যাপ্টেন মইন আলিও ১২ বলে ১৭ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। লিয়াম লিভিংস্টোন একটু ধীরগতির ইনিংসই খেলেছেন,  ২০ বলে করেছেন ২১ রান। ৬ বলে ১০ রান করেন ম্যাথিউ ওয়েড।

সাদার্ন ব্রেভের হয়ে ১০টি বল করে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন মার্কাস স্টইনিস। ২০ বলে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন। জ্যাক লিনটট ২০ বলে ৩৩ রান উপহার দিয়ে ১ উইকেট নিয়েছেন। জেমস ফুলার ১৫ বলে ২৬ রান দিয়ে ১টি উইকেট পকেটে পোরেন। উইকেট পাননি জর্জ গার্টন ও টাইমাল মিলস।

জবাবে ব্যাট করতে নেমে হেনরি ব্রুকসের তোপের মুখে পড়ে ব্রেভরা। ব্রুকস ২৫ রান খরচায় তোলেন ৫ উইকেট, সঙ্গে কেন রিচার্ডসন শিকার করেন ৩ উইকেট। তাতে ১২৩ রান তুলতেই ইনিংস শেষ হয় তাদের। ৫৩ রানে জেতে বার্মিংহ্যাম ফনিক্স। আর ইতিহাসগড়া স্মিড হন ম্যাচসেরা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে