ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৯ জনের সঙ্গে যৌনতা,মারধর ম্যানইউ কিংবদিন্তর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১:৪৬

ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েলসের কিংবদিন্ত ফুটবলার রায়ান গিগস আরো বিপাকে পড়েছেন। আগেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ করেছিলেন সাবেক প্রেমিকা কেট গ্রেভিল। এবার কেটের অভিযোগ, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন আরো আটজন নারীর সঙ্গে প্রেম ছিল গিগসের। নয়’জন নারীকেই গিগসের প্রবল শারীরিক চাহিদা মেটাতে হতো বলেও অভিযোগ করেছেন কেট।

ম্যানচেস্টার ক্রাউন কোর্টে গিগসের বিপক্ষে বিচারকাজ শুরু হয়েছে। আদালতে কেট বলেছেন,‘আমি একদিন গিগসের আইপ্যাড ঘেঁটে জানতে পারি ওর সঙ্গে আরো আট মহিলার সম্পর্ক রয়েছে। ওদের সঙ্গে গিগসের কথাবার্তা থেকে আমি জানতে পারি, আমার মতো বাকি আট জনের সঙ্গেও জোর করে শারীরিক সম্পর্ক করত গিগস। ’ কথা না শুনলে গিগস ওই নারীদের মারধর করতেন বলেও অভিযোগ করেছেন কেট।

গিগস যখন ম্যানইউয়ের হয়ে খেলতেন তখন গিগসের সঙ্গে সম্পর্কে জড়ান কেট। সে সময় তিনি একটি জনসংযোগ সংস্থায় কাজ করতেন। পরে গিগসের ম্যানেজার হিসাবেও কাজ করেন। ৪৮ বছর বয়সী সাবেক ফুটবলারের বিরুদ্ধে কেটের অভিযোগ, ২০২০ সালে পহেলা নভেম্বর কেট ও তাঁর বোন এমাকে মারধর করেন গিগস। সেদিনই কেটের অভিযোগ পেয়ে গিগসের ম্যানচেস্টারের বাড়িতে যায় পুলিশ। সেই ঘটনার পর ভেঙে যায় গিগস-কেটের সম্পর্ক।

২০১৭ সাল থেকেই গিগসের সঙ্গে কেটের সম্পর্কের অবনতির শুরু। কেট গিগসের বিরুদ্ধে জোর করে আটকে রাখা, অপমানজনক মন্তব্য করা, হয়রানি করা, বাজে ব্যবহারসহ একাধিক অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। তাঁর অভিযোগের ভিত্তিতে গিগসকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিন পান। পুলিশি তদন্তে বার বার অভিযোগ অস্বীকার করেছেন গিগস। গত বছর এপ্রিলে নিম্ন আদালতের শুনানিতে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান গিগস।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে