মানিকগঞ্জে নকল স্বর্ণের বারসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার
মানিকগঞ্জে ৮টি নকল স্বর্ণের বারসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। র্যাবের জোড়ালো অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী এলাকার খাঁজা মিয়ার ছেলে মোঃ ফিরোজ মিয়া (৪৪), ঢাকা সাভারের পালপাড়া কুটিবাড়ী (রাজফুলবাড়ী স্ট্যান্ডের নিকটে) এলাকার মোঃ রহিম মিঞার ছেলে মোঃ আব্দুল লতিফ (৩১) এবং ঢাকা জেলার রুপনগর থানার দুয়ারী (বস্তী) এলাকার মৃত কছিমুদ্দিন এলাকার মোঃ বকুল মিঞা (৫৪)।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
লে. কমান্ডার আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা ইউনিয়নের মিতরা বাজারের সন্নিকটে মিলন ফিলিং স্টেশনের পাশে থেকে আসামীদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার ও তিনটি মোবাইল ফোন ও নগদ ৫০০ শত টাকা জব্দ করা হয়। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত আইনে একটি মামলা হয়েছে।
তিনি আরো জানান, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাত, ছিনতাই ও প্রতারক চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের এই জোড়ালো তৎপরতা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied