শাহজাদপুরের মনিরামপুর বাজারে বাসের টিকিট কাউন্টারের উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে গার্লস হাই স্কুলের পশ্চিম পাশে বৌ বাজারে বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় বাসের টিকিট কাউন্টারের উদ্বোধন করা হয়েছে। এই কাউন্টার থেকে হাসিব প্লাস, একতা এন্টারপ্রাইজ, শাহজাদপুর এক্সপ্রেসসহ বিভিন্ন বাসে দেশের সকল রুটের টিকিট পাওয়া যায়। এছাড়াও বাস, মাইক্রোবাস, কার রির্জাভ ভাড়া পাওয়া যাবে এখানে।
টিকিট কাউন্টারটি উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির (শাহজাদপুর) সাধারণ সম্পাদক হারুনর রশিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুণ্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুস্তাক আহমেদ, একতা এন্টারপ্রাইজের ম্যানেজার আল-আমিন হোসেন, সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, মুমিদুজ্জামান জাহান, মামুন রানা, লাইফ হাসান চৌধুরী, কোরবান আলী লাভলু, আলআমিন হোসেন, জাকারিয়া মাহমুদ, ফারুক হাসান কাহার, আহম্মেদ জহুরুল, মাহফুজুর রহমান মিলন, মিঠুন বসাক, নয়ন আলী, আমিরুল ইসলাম, মো. পলাশ, রওশন আলম।
এ সময় হাসিব পরিবহনের স্বত্বাধিকারী হারুনর রশিদ বলেন, শাহজাদপুরের প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারে কাউন্টারটি করলাম শুধু যাত্রী ভাই-বোনদের কথা চিন্তা করেই। তারা যেন খুব সহজে এখান থেকে টিকিট বুকিং দিতে পারেন। যাত্রীরা হাসিব পরিবহনের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা পাবেন ইনশা আল্লাহ।
শাহজাদপুর এক্সপ্রেসের স্বত্বাধিকারী মো. মনি বলেন, স্বল্প খরচে, নিরাপদ ও আরামদায়কভাবে শাহজাদপুর এক্সপ্রেসে ভ্রমন করতে পারবে।একতা এন্টারপ্রাইজ এর ম্যানেজার আল-আমিন হোসেন বলেন,একতা এক্সপ্রেস গাড়ীতে স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা পাবে।
রাফা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সাংবাদিক ওমর ফারুক ও সাংবাদিক রাসেল সরকার বলেন, শাহজাদপুরবাসীর ভ্রমন সহজ করার লক্ষ্যে বাজারের মধ্যেই টিকিট কাটার সুবিধা নিশ্চিত করার জন্যই বিলাশবহুল গাড়ী হাসিব প্লাস, একতা এন্টারপ্রাইজ ও শাহজাদপুর এক্সপ্রেস এর টিকিট কাউন্টার করা হলো। খুব সহজে হাতের কাছেই দূরপাল্লার গাড়ীর টিকিট এখানে পাওয়া যাবে। এখানে বিয়ে, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাড়া পাওয়া যাবে। মোট কথা একের ভেতরে অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া যাবে।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন