ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবালয়ের দুটি কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ৪:১১
মানিকগঞ্জের শিবালয়ের পৃথক দুটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলার বোয়ালী ও কাতরাসিন নামক দুটি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি যায়। ঢাকা-আরিচা মহাসড়কে পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোড় ও সদর উদ্দিন ডিগ্রি কলেজের সাথে অবস্থিত দুটি কবরস্থানে এ  ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, বড় বোয়ালি ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে রাতের যে কোনো সময় মোট ১৩টি কবর খোঁড়া হয় এবং ১২টি কবরের মধ্যে কোনো লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। 
 
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে শিবালয় থানার এসআই সানোয়ার হোসেন জানান, আমরা ঘটনা শোনামাত্র সেখানে গিয়েছিলাম। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় যারা জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
কবরস্থানের সাধারণ সম্পাদক দিদার সিকদার জানান, বুধবার রাতে কয়েকটি কবর খুঁড়ে দুষ্কৃতকারীরা লাশ চুরি করে নিয়ে যায়। পুনরায় তা আবার ঢেকে রেখে যায়। বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
 
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, কঙ্কাল চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করতে সাব-ইন্সপেক্টর সানোয়ার হোসেনসহ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। যত দ্রুত সম্ভব এদের আটক করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা