ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে নিখোঁজের দুদিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ৪:৪৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে ভাসমান তিন সন্তানের জনক এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রামের বাড়ির পার্শ্ববতী একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত ভ্যানচালক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে মোখলেছ (৪০)। ঘটনার সাথে জড়িত সন্দেহে মশিউর রহমান নামে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে একই গ্রামের জহুরুল ইসলাম ছেলে।                   
 
নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছের কিছু মুখচেনা বন্ধু-বান্ধব তাকে ডেকে নিয়ে যায়। সারারাত সে বাড়িতে ফিরে না আসায় পরদিন তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বুধবার বিকেলে পার্শ্ববতী চাঁদভোবনা ব্রিজের নিকট খালের পাশে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
 
স্থানীয়রা খালের পানিতে অনুসন্ধান করে গেঞ্জি ও লুঙ্গি পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মোকলেছুরে মৃতদেহ ভেসে উঠলে গ্রামবাসী গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত