বাংলাদেশের সকল ডাক বিভাগকে ডিজিটালে রুপান্তর করা হবে- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের ডুবন্ত ডাক বিভাগকে জাগ্রত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডুবান্ত নৌকা উদ্ধারের জন্য এ জায়গায় বসিয়েছেন। এজন্য বাংলাদেশের সকল ডাক বিভাগকে ডিজিটাল ডাক বিভাগে রুপান্তর করা হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ডাকঘর নির্মান কাজের পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রযুক্তিগত আমাদের সংকট রয়েছে। এসএমএস, মেইল,ভাইভার,ওয়ার্সঅ্যাপ,ইমোতে প্রবাসীরা তারা আত্বীয় স্বজনের সাথে কথা বলেন। এগুলো আমাদের প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল । প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা সক্ষমতা অর্জন করেছি।
আজকের বাংলাদেশের ডাক বিভাগের সফলতার পিছনে আমার রক্ত ঘাম প্ররিশ্রম মিশে আছে। তিনি বলেন, আপনারা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন আপনার পার্সেলটা কোথায় আছে। আরো জানতে পারবেন কোন পিয়নের কাছে বা কে ডেলিভারি দিবে সে ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই সার্ভে করা হচ্ছে ডাকঘরকে ডিজিটাল করার জন্য। সেপ্টেম্বরের ভিতরে সকল ডাকঘরের সার্ভের কাজ শেষ হবে বলে জানান।
এসময় বালিয়াটি নির্মানাধীন ডাকঘরের কাজের গুনগত মান নিয়ে স্থানীয় মানুষ অভিযোগ করেন। অভিযোগের ভিক্তিতে মন্ত্রী কাজের অসন্তোষ প্রকাশ করেন। ডাক বিভাগের মহাপরিচালককে ঠিকাদারের বিল আটকিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
ডাক ও যোগাযোগ মন্ত্রী বলেন, দেশের কোন কোরিয়ার সার্ভিস ডাক বিভাগের সাথে প্রতিদ্বন্দিা করার যোগ্যতা রাখে না। বাংলাদেশে ৯ হাজারের মতো ডাকঘর রয়েছে তাতে পিয়নরা প্রত্যেক বাড়ি বাড়ি চিনেন। এব্যবস্থা কোন কুরিয়ার সার্ভিস করতে পারবে না।
এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, পোষ্ট মাষ্টার জেনারেল কেন্দ্রীয় সার্কেল ফরিদ আহম্মেদ, অতিরিক্ত মহাপরিচালক ডাক অধিদপ্তরের মোঃ গোলাম মোস্তাফা, উপ প্রকল্প পরিচালক মোঃ শামীমুর রাজিব, ডেপুটি জেলারেল পোষ্ট মাষ্টার মো. ওয়াহেদুজ্জামান, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম, বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিনসহ ডাক বিভাগের ভিভিন্ন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied