ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে বৈদ্যুতিক শকে এক নারীর মৃত্যু


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৩৯
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন শ্যামপুর গ্রামে এক নারীর বৈদ্যুতিক শকে মৃত্যু হয়েছে বলে জানা যায়। 
মৃত নারী খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের পংকজ সরকারের স্ত্রী প্রিয়াংকা সরকার(২৫)। ঐ নারীর তের মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 
ঘটনার বর্ননা দিতে গিয়ে মৃত নারীর ঝা ঝুলন রানী সরকার বলেন গত রাতে প্রিয়াংকা রানী স্বামীর জন্য রান্না করছিলেন হঠাৎ বিদ্যুত আসলে পাশের ঘরে ঘুমিয়ে থাকা সন্তানকে বৈদ্যুতিক শাখার সুইজ দিতে গিয়ে লাইনে ত্রুটি থাকায় বৈদ্যুতিক শকে জানালার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর স্বামী তাকে আনতে গেলে স্বামী পংকজ সরকারও বৈদ্যুতিক শকে  দূরে ছিটকে পড়ে ও প্রিয়াংকা মাটিতে পড়ে যায়। 
গ্রামের লোকজন চিকিৎসার জন্য তাকে সাতপাড়া বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে শাল্লা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শাল্লা হাসপাতালে চিকিৎসক বলেন যে,তিনি মারা গিয়াছেন। 
শুক্রবার(১২ আগষ্ট) সকাল নয়টার সময় খালিয়াজুরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  ডাঃ জাবেদুর রহমান বলেন অনেক আগেই মৃত্যু হয়েছে। 
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন মৃত্যুর  কারণ সঠিকভাবে নির্নয়ের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম