সাকিবের বেটউইনার চুক্তি বাতিলের পর স্ত্রীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস
বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির পর থেকেই সাকিব আল হাসান নানা প্রতিক্রিয়ার মুখে পড়ছিলেন। এরপর গতকাল নিজেদের অবস্থান জানায় বিসিবি। হয় বেটউইনার, নাহয় ক্রিকেট, বেছে নিতে হবে একটাকে। সাকিব শেষ পর্যন্ত বেটউইনার স্পোর্টসের চুক্তি বাতিল করেন, ফলে সরে যায় শঙ্কার কালো মেঘ।
বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত দেশের আলোচনার কেন্দ্রে চলে এসেছিল সাকিব-বিসিবির এই স্নায়ুযুদ্ধ। এরপর সাকিব আল হাসানকে বিসিবি তাদের অবস্থান জানিয়ে দেয়।
গতকাল রুদ্ধদ্বার বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তাকে এটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। বেটউইনারের সঙ্গে কোনোরকম সম্পৃক্ততা থাকা সম্ভব নয়। সম্পূর্ণভাবে বের হয়ে আসতে হবে। না হলে দলেই থাকবে না, অধিনায়কত্ব দূরে থাক। এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া।’
এর ঘণ্টাদুয়েক পরই সাকিব বেটউইনারের চুক্তি থেকে সরে আসেন। সাকিবের চিঠি পাওয়ার খবর নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ও (সাকিব) আমাদেরকে চিঠি দিয়েছে। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার চিঠি আমাদের দিয়েছে।’
এর কিছুক্ষণ পরই ফেসবুকে এক রহস্যময় পোস্ট করে বসেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তার ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি এই পোস্ট করে বিষয়টিকে আবারও আলোচনায় আনেন। খুব বেশি কিছু করেননি তিনি। কেবলই একটা হাসির ইমোজি ব্যবহার করেছেন স্ট্যাটাসে। তাতেই নতুন আলোচনা সৃষ্টির রসদ জুগিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ শিশিরের দেওয়া সেই স্ট্যাটাস রীতিমতো আলোচনায় চলে এসেছে বাংলাদেশের নেটিজেনদের। পোস্টের পর ১৩ ঘণ্টায় ৩৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে সেই। মন্তব্য এসেছে আট হাজারের বেশি মানুষের।
তবে গুঞ্জন শুরু হয়েছে সেই পোস্টের উদ্দেশ্য নিয়ে। কী কারণে সেই এক ইমোজি দিয়ে স্ট্যাটাস দিলেন শিশির? নেটিজেনদের একটা বড় অংশের ধারণা সাকিবের স্ত্রী মূলত অনুচ্চারে বিসিবিরই এক হাত নিতে চেয়েছেন।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!