আবারও ভারতের অধিনায়ক হচ্ছেন সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন প্রায় ১৪ বছর হতে চলল। এরপর কিছুদিন আইপিএলে দেখা গেছে তাকে। এরপর ক্রিকেটকেই বিদায় বলেছেন ‘মহারাজ’। সেই সৌরভ আবারও ব্যাট হাতে, ভারতের জার্সি গায়ে চড়িয়ে নামবেন মাঠে, দলকে নেতৃত্বও দেবেন। সেটাও আবার তার ঘরের মাঠ ইডেনে গার্ডেন্সে। সামনের মাসে এমনটাই ঘটতে যাচ্ছে।
আগামী ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস ক্রিকেটে ইডেনে সৌরভ গাঙ্গুলির ভারত নামবে মাঠে। প্রতিপক্ষ হিসেবে থাকবে বিশ্ব একাদশ।
সৌরভের নেতৃত্বে ভারতীয় দল খেলবে ইন্ডিয়া মহারাজাস নামে। এউইন মরগানের নেতৃত্বে বিশ্ব একাদশ খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস নামে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এই দুই দল খেলবে একটি প্রদর্শনী ম্যাচ। এরপর থেকে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের মূল প্রতিযোগিতা। সেই লিগের বেশ কিছু ম্যাচ হবে ইডেনে।
লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসেবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এ বারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্যাপনে উৎসর্গ করছি।’
সেই ম্যাচে ইডেনে রীতিমতো তারার মেলাই বসতে চলেছে। ভারতীয় দলে সৌরভ তো খেলবেনই, সঙ্গে খেলবেন বীরেন্দ্র শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, হরভজন সিং, অশোক ডিন্ডা, পার্থিব পাটেলদের মতো ক্রিকেটাররা। বিপক্ষ দলে খেলবেন ব্রেট লি, সনাথ জয়াসুরিয়া, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিসরা।
লেজেন্ডস লিগে মোট চারটি দল খেলবে। মোট ১৫টি ম্যাচ খেলা হবে। ছয়টি শহরে হবে এই ম্যাচগুলি। ক্যারাভানে করে এক শহর থেকে অন্য শহরে যাবেন ক্রিকেটাররা।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!