মানিকগঞ্জে পিকআপ ভ্যানচাপায় পথচারী নিহত
মানিকগঞ্জের ঘিওরে পিকআপ ভ্যানচাপায় ইকবাল হোসেন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় জসিম উদ্দিন (৩৫) নামে আরেক পথচারী গুরুতর আহত হয়েছে। আহত জসিম উদ্দিন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) উপজেলার শ্রীধরনগর মাদ্রাসার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইকবাল হোসেন ঘিওর পঞ্চরাস্তা মোড়ের মৃত ফুলচানের ছেলে এবং আহত জসিম উদ্দিন শ্রীধর নগর গ্রামের রিজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার শ্রীধরনগর মাদ্রাসার মোড় নামক স্থানে দৌলতপুর থেকে আসা একটি পিকআপ ভ্যান দুই পথচারীকে চাপা দেয়। এতে ইকবাল হোসেন ও জসিম উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঘিওর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার বিপুল বালৌ ইকবালকে মৃত ঘোষণা করে এবং জসিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জে পাঠায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাসহ ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied