ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নতুন নেতৃত্বে 'লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ১২:৩৬
বিশ্বের সবচেয়ে বড় সেবা সংগঠন 'লায়ন্স ক্লাব'স ইন্টারন্যাশনাল' -এর যুব সংগঠন লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি'র  ২০২২-২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন নেতৃত্ব এসেছে যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন লিও মাকসুদা পারভিন এবং সাধারণ সম্পাদক লিও পারভেজ ইসলাম। 
 
শুক্রবার (১২ আগষ্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো ক্লাবের ডাইরেক্টর এ এস এম নাফিস খাঁনের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে লায়ন্স ক্লাব অব ঢাকা মেগা সিটি'র প্রেসিডেন্ট (২০২২-২৩) ও লিও ক্লাব অব ঢাকা মেগা সিটির উপদেষ্টা লায়ন জি.এম. হাফিজুর রহমান (এমজেএফ), সহ-উপদেষ্টা লায়ন শেখ মোহাম্মদ শাহিন ও সহ-উপদেষ্টা লায়ন মোঃ ফরিদ উদ্দিন গঠিত নতুন এই কমিটির অনুমোদন দেন। 
 
নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহসভাপতি লিও নাসিফ সারিয়া, লিও মাজহার ইমন, ট্রেজারার (কোষাধ্যক্ষ) লিও মো. মাহফুজ। এছাড়াও ক্লাবের অন্যান্য দায়িত্বে রয়েছেন- ক্লাবের সদ্য সাবেক সভাপতি লিও ফয়সাল ফাহিম, ক্লাব মেম্বারশিপ ডিরেক্টর লিও মো. ইলিয়াস খাঁন, ক্লাব ডিরেক্টর এএসএম নাফিস খান, ক্লাব অ্যাডভাইজর লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ, ক্লাব কো অ্যাডভাইজর লায়ন মো. ফরিদ উদ্দিন, লায়ন শেখ মোহাম্মদ শাহীন। 
 
প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে সঠিক নেতৃত্ব তৈরির মূল লক্ষ্য নিয়ে ১০ই অক্টোবর ২০০০ ইং সালে যাত্রা শুরু করে লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি। যেটি স্পন্সর করেছে বাংলাদেশের লায়ন্স অঙ্গনের সেবামূলক কাজে সবার পরিচিত ‘লায়ন্স ক্লাব অব ঢাকা মেগা সিটি’ জেলা ৩১৫এ১, বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব